গোপালগঞ্জে বাস ও প্রাইভেট কারের মধ্যে সংঘর্ষ, নিহত ১
গোপালগঞ্জে বাস ও প্রাইভেট কারের মধ্যে সংঘর্ষ, নিহত ১
BD HIGHLIGHTS
গোপালগঞ্জে বাস ও প্রাইভেট কারের মখোমুখি সংঘর্ষে একজন নিহত ও অপর তিনজন আহত হয়েছে। সংঘর্ষের পর বাস ও প্রাইভেটকারে আগুন ধরে যায়। গোপালগঞ্জের কাশিয়ানী হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক আবুল হাসেম মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সূত্র জানায়, ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে যানবাহন দুটি সম্পূর্ণ পুড়ে যায়। প্রাইভেটকার ড্রাইভার মোহাম্মদ উল্লাহ (৩৮) ঘটনাস্থলেই নিহত হন। নিহত ব্যক্তি মানিকগঞ্জের সানবান্দা গ্রামের আব্দুল লতিফ মাস্টারের ছেলে। সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ঢাকা খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার রাতইল ইটভাটা এলাকায় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে মানিকগঞ্জ থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী একটি প্রাইভেট কারের মখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের ড্রাইভার নিহত হয় এবং প্রাইভেটকারে থাকা তিন সহদর মানিকগঞ্জের সানবান্দা গ্রামের হযরত আলীর তিন সন্তান ফাহিম (২০), ফাহাদ (১৮) এবং ইফাদ (১৬) আহত হয়। আহতদেরকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। তারা সকালে গ্রামের বাড়ি থেকে সাতক্ষীরা যাচ্ছিল বলে জানা গেছে। এদিকে, এ ঘটনায় ঢাকা-খুলনা মহাসড়ক প্রায় দুই ঘণ্টা সড়ক চলাচল বন্ধ থাকার পর পুলিশ যানবাহন চলাচল স্বাভাবিক করে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।