গোপালগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্র নিহত
গোপালগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্র নিহত
BD HIGHLIGHTS
গোপালগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তীব্র মোল্যা (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন একজন। বুধবার রাতে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের গোপালগঞ্জ শহরের এলজিইডি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিচুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত তীব্র মোল্যা বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার কাঠাদুরো গ্রামের মিন্টু মোল্যার ছেলে। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা মাদ্রাসাপাড়া এলাকার মামা সাইমন চৌধুরীর বাড়িতে থেকে লেখাপড়া করতেন। তিনি শহরের সরকারি বঙ্গবন্ধু কলেজের ব্যাচেলর অব বিজনেস ষ্ট্যাডিজে (বিবিএস) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। ওসি মো. আনিচুর রহমান জানান, মোটরসাইকেলে করে নাহিম চৌধুরীকে নিয়ে গোবরা মামার বাড়ি যাচ্ছিলেন তীব্র। মোটরসাইকেলটি শহরের এলজিইডি মোড়ে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি দেয়ালে ধাক্কা খায়। এতে তীব্র ও নাহিম মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। কিন্তু কর্তব্যরত ডাক্তার তীব্রকে মৃত ঘোষণা করেন। মারাত্মক আহত নাহিমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওসি আরও জানান, নিহতের মরদেহ আবেদনের পরিপ্রেক্ষিতে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এখন পযর্ন্ত কোনো অভিযোগ দায়ের হয়নি।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।