গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় আরাফাত খান (৪) নামে এক শিশু নিহত হয়েছে এবং তিনজন আহত হয়েছেন। বুধবার বিকেলে জেলার গোপালগঞ্জ-কোটালীপাড়া আঞ্চলিক সড়ক ও কাশিয়ানী এলাকায় দুর্ঘটনাগুলো ঘটে। গোপালগঞ্জ সদর থানার ওসি মো. শাহ আলম জানান, কাজুলিয়া বাসস্ট্যান্ড এলাকায় মায়ের সঙ্গে দাঁড়িয়ে ছিল আরাফাত। এ সময় কোটালীপাড়াগামী একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে শিশুটিকে ধাক্কা দেয়। এতে মাথায় গুরুতর আঘাত পায় আরাফাত। দ্রুত উদ্ধার করে প্রথমে কাঠি ক্লিনিকে এবং পরে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, উপজেলার ফুকরা এলাকায় কাশিয়ানীগামী একটি মোটরসাইকেলকে খুলনাগামী দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের তিন আরোহী সাজেদুল মোল্লা, আশিক ভূঁইয়া ও রিয়াজ মোল্লা গুরুতর আহত হন। তাদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।