গ্যাস সংকট ঢাকাবাসীর পুরনো সমস্যাগুলোর একটি। শীত এলে প্রতি বছরই সেই সংকট ভোগান্তিতে রূপ নেয়। এবার গ্যাসের সরবরাহ কমায় ভোগান্তি আরও বেড়ে গেছে। রাজধানীর বেশির ভাগ আবাসিক এলাকায় এখন গ্যাসের অভাবে চুলা প্রায় জ্বলছেই না। রান্নার কাজ দূরের কথা, তীব্র গ্যাস সংকটে ঢাকাবাসী এই কনকনে শীতে গোসলসহ প্রয়োজনীয় কাজ সারতে পানিও গরম করতে পারছে না। গ্যাসের অভাবে ঢাকার সিএনজি স্টেশনগুলোয়ও মিলছে না পর্যাপ্ত গ্যাস। স্টেশনগুলোর বাইরে গাড়ির দীর্ঘ লাইন। গ্যাস না থাকায় ঢাকা ও আশপাশের শিল্পকারখানাগুলোও এখন ধুঁকছে। খোঁজ নিয়ে জানা যায়, দু-তিন মাস ধরে রাজধানী ও আশপাশ এলাকায় তীব্র গ্যাস সংকট চলছে। এর কারণ গত এক দশকের মধ্যে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) সবচেয়ে কম গ্যাস সরবরাহ করছে। শীতে ঠান্ডার তীব্রতা বৃদ্ধি পাওয়ায় পাইপলাইনে গ্যাস জমে সংকট আরও বৃদ্ধি পেয়েছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।