BD Highlights
বাংলাদেশ

ঘন কুয়াশায় ৩ নৌরুটে ফেরি চলাচল বন্ধ, ভোগান্তি

ঘন কুয়াশায় ৩ নৌরুটে ফেরি চলাচল বন্ধ, ভোগান্তি

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজিরহাট ও ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে মাঝ পদ্মায় আটকা পড়ছে ছোট-বড় ৭টি ফেরি; দুর্ভোগে পড়েছেন যানবাহনের শ্রমিক, ব্যবসায়ী ও যাত্রীরা। রবিবার রাত ১টার দিকে দুর্ঘটনা এড়াতে ওই তিন নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখেন কর্তৃপক্ষ। ঘাট কর্তৃপক্ষ জানান, রাত ১০টা থেকেই ওই তিনটি নৌ-রুটে কুয়াশা পড়তে শুরু করে। রাত ১টার দিকে কুয়াশার মাত্রা আরও ঘন হয়। এ সময় দুর্ঘটনা এড়াতে রাতে নৌরুটগুলোতে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করেন কর্তৃপক্ষ। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ জানান, কুয়াশার মধ্যে মাঝ নদীতে নোঙ্গর করে আছে সাতটি ফেরি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার মাত্রা কমে গেলে ফেরি চলাচল ফের স্বাভাবিক হবে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বাংলাদেশ

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন