ঘুড়ি ওড়ানোর কথা বলে শিশুকে ধর্ষণচেষ্টা, যুবককে গণপিটুনি
ঘুড়ি ওড়ানোর কথা বলে শিশুকে ধর্ষণচেষ্টা, যুবককে গণপিটুনি
BD HIGHLIGHTS
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ৭ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে খালিদ (২০) নামে এক যুবককে গণপিটুনি দিয়েছে বিক্ষুব্ধ জনতা। গতকাল বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় উপজেলার বিটঘর গ্রামে এ ঘটনা ঘটে। খালিদ ওই এলাকার আনিসুর রহমানের ছেলে। পরে এ ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দিলে রাতে সেনাবাহিনী, পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং অভিযুক্ত খালিদকে আটক করে নিয়ে যান। স্থানীয়রা বলেন, এ ঘটনার সর্বোচ্চ বিচার দাবি করছি এবং প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছে এর সর্বোচ্চ বিচার করবে। বিটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী জফর দস্তগীর বলেন, মঙ্গলবার দুপুরে বিটঘর আশ্রয়ণ প্রকল্প থেকে মেয়েটিকে ঘুড়ি ওড়ানোর কথা বলে পাশের একটি প্রাইমারী স্কুলের তৃতীয় তলায় নিয়ে সেখানে ধর্ষণেরচেষ্টা করে। পরে মেয়েটির বাবা আমাকে পর দিন বুধবার অবগত করেন। তখন আমি বলেছি এ বিষয়ে ছাড় দেওয়া যাবে না। পরে আমি ছেলের বাবাকে অবগত করি। বুধবার সন্ধায় ওই যুবককে ইউনিয়ন পরিষদের সামনে নিয়ে আসলে আমরা যাওয়ার পূর্বেই সাধারণ জনগণ তাকে গণপিটুনি দেয়। তার অবস্থা আশঙ্কাজনক। খবর দিলে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যান। নবীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, এ ঘটনায় শিশুটির বাবা নবীনগর থানায় মামলা করেছেন। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য আজ হাসপাতালে পাঠানো হবে। গ্রেপ্তার হওয়া যুবক খালেদ পুলিশ পাহারায় হাসপাতালে চিকিৎসাধীন আছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।