চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ বন গবেষণা ইনস্টিটিউট রোড থেকে দেশীয় তৈরি একটি এলজি ও দুটি গুলিসহ জাকির হোসেন রাজু (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (উত্তর-দক্ষিণ)। রবিবার (১২ অক্টোবর) মুরাদপুর ফরেস্ট রেলওয়ে গেট এলাকার দক্ষিণ পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়। সিএমপির উপ-পুলিশ কমিশনার ডিবি (উত্তর-দক্ষিণ) মো. হাবিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বন গবেষণা ইনস্টিটিউট রোডের ফরেস্ট রেলওয়ে গেট এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়। এক পর্যায়ে যাত্রীবাহী সিএনজি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় পেছনের আসনে বসা জাকির হোসেন রাজু নামে এক যাত্রী পালানোর চেষ্টা করলে ডিবি সদস্যরা তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে কোমরে গুঁজে রাখা একটি এলজি ও দুটি গুলি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজু জানান, ২০২৩ সালের শেষের দিকে আসিফ নামের এক ব্যক্তির কাছ থেকে অস্ত্রটি কিনেছিলেন এবং এটি ব্যবহার করে চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালাতেন। রাজু দীর্ঘদিন ধরে নগরীর বহদ্দারহাট, পুরাতন চান্দগাঁও ও শুলকবহর এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এ ঘটনায় পাঁচলাইশ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।