চট্টগ্রামে একই রাতে দুই জায়গায় ডাকাতি, গুলিতে আহত ৫
চট্টগ্রামে একই রাতে দুই জায়গায় ডাকাতি, গুলিতে আহত ৫
চট্টগ্রামের হাটহাজারী ও পটিয়ায় পৃথক ডাকাতির ঘটনায় ডাকাতের গুলিতে আহত হয়েছেন ৫ জন। আহতরা হলেন হাটহাজারী পৌরসভার শহিদুল ইসলাম সায়েম (২৫), পটিয়ার ধলঘাটে আহত নেজাম উদ্দিন (৪০), জসিম উদ্দিন (৪৫), জামাল উদ্দিন (৩৮) ও একজন অন্তঃসত্ত্বা নারী। শুক্রবার রাত সাড়ে ৩টায় হাটহাজারী পৌর বাসস্ট্যান্ডের গাউছিয়া গ্রোসারিতে মুখোশধারী চারজন অস্ত্রধারী ঢুকে ক্যাশবাক্সের টাকা ও মালামাল লুট করে। দোকানটি চালান শহিদুলের ভাই রাশেদুল ইসলাম ও আমিনুল ইসলাম। সিসিটিভিতে দৃশ্য দেখে ডাকাত ধরতে গেলে শহিদুলকে গুলিবিদ্ধ করে পালায় ডাকাতরা। ওসি আবু কাওসার মোহাম্মদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। অন্যদিকে রাত ৩টায় পটিয়ার তারান শরীফে নতুন বাড়িতে ডাকাতরা ঢুকে পরিবারের সদস্যদের মোবাইল কেড়ে হাত-পা বেঁধে ফেলে। প্রায় দেড় ঘণ্টা ধরে তাণ্ডব চালিয়ে নগদ ৭০-৮০ হাজার টাকা, ১০ ভরি স্বর্ণালঙ্কার, ৫টি মোবাইল ও একটি মোটরসাইকেল লুট করে নেয়।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।