চট্টগ্রাম রেঞ্জ পুলিশের ১১ জেলার বিভিন্ন থানায় মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় ২৪ ঘণ্টায় ৫২৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল থেকে পরবর্তী ২৪ ঘন্টায় এসব আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন রেঞ্জ ডিআইজি।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে নিয়মিত মামলায় ১১৭ জন, পূর্ববর্তী মামলায় ৭৩ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৩৩ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় চারজন এবং কার্যবিধির ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ৩৬ জন রয়েছেন। এছাড়া বিভিন্ন মামলায় পরোয়ানামূলে ১১২ জন ও সাজা পরোয়ানামূলে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার করা হয়েছে ১৩৮ জনকে। তাদের মধ্যে মাদক ব্যবসায়ী ৫১ জন, মাদক বহনকারী দুই জন ও সেবনকারী ১৩৬ জন।
ডিআইজি জানান, অভিযানে ৬২ হাজার ৯৩২টি ইয়াবা, ৩৪ কেজি ৩১৪ গ্রাম গাঁজা, ৭২ বোতল বিদেশি মদ, ১০ লিটার চোলাই মদ, তিন বোতল বিয়ার, ২৫ বোতল স্কাফ সিরাপ এবং ১০৭টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এসময়ে মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় ৩৭টি মামলা হয়েছে। পাশাপাশি মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৮৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
Subscribe to stay up-to-date on all the latest news
0 Comments
Your Comment