BD Highlights
বাংলাদেশ

চট্টগ্রামে তিন গরু চোর গ্রেফতার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহুনি একলায় গরু চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তরকৃতরা হলেন- কর্ণফুলী উপজেলার জুলদা গ্রামের বাসিন্দা মো. মহি উদ্দিন (২৮), শাহমীরপুর গ্রামের বাসিন্দা নুর হোসেন (৩৬) ও মো. আরিফুর রহমান (২৬)। আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন জানান, সোমবার রাতে চৌমুহুনি এলাকায় নিয়মিত চেকপোস্টে সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়। পরে তারা গরু চুরির উদ্দেশ্যে কর্ণফুলী থেকে আনোয়ারায় আসছিলো বলে স্বীকার করে। মঙ্গলবার সকালে আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বাংলাদেশ

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন