চট্টগ্রাম নগরের কদমতলী এলাকার রেল লাইনের রেল গেইটে দুটি ইঞ্জিন ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মো. ফারুক নামে একজন আহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। মো. ফারুক রেলের পাহাড়তলী লোকোসেডের লোকোমাস্টার এবং রেলওয়ে শ্রমিক কর্মচারি ইউনিয়নের কেন্দ্রীয় প্রচার সম্পাদক। জানা যায়, ঢাকা থেকে চট্টগ্রামগামী কর্ণফুলী ইঞ্জিন ট্রেনের সঙ্গে চট্টগ্রাম থেকে ঢাকাগামী পাহাড়িকা ইঞ্জিন ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রেলের লোকো মাস্টার মো. ফারুক আহত হয়ে জ্ঞান হারান। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। রেলওয়ে শ্রমিক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন বলেন, দুটি ইঞ্জিন ট্রেন মুখোমুখি সংঘর্ষ হলে লোকো মাস্টার ফারুক আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। বর্তমানে তার জ্ঞান ফিরছে। চিকিৎসাও চলছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।