চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার বাইপাস কচুয়াই রাস্তার মাথা এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে বেসরকারি বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ২৯ শিক্ষার্থী আহত হয়েছেন। বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়টির মূল ক্যাম্পাস পটিয়ার পাশের চন্দনাইশ উপজেলায়। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৩৫ জন শিক্ষার্থী নিয়ে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাস পটিয়া হয়ে চন্দনাইশে ক্যাম্পাসে যাচ্ছিল। সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় রুটের বিপরীতমুখী একটি বাসের সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়। আহত শিক্ষার্থীদের উদ্ধার করে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এদের মধ্যে একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সরোয়ার কামাল বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি মইজ্জ্যারটেক থেকে শিক্ষার্থীদের নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাচ্ছিল। বাসে থাকা ২৯ শিক্ষার্থী আহত হয়েছে। আহত সবাইকে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের চিকিৎসার দায়িত্ব নেয়। আহতদের মধ্যে ২৩ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে এবং অন্যদের চিকিৎসা চলছে। পটিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। বাস দুটি হেফাজতে নেওয়া হয়েছে। উভয় বাসের চালকরা পালিয়ে গেছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।