BD Highlights
বাংলাদেশ

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, চারজন গ্রেফতার

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, চারজন গ্রেফতার
চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ঝটিকা মিছিল করেছে। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পাঁচলাইশ থানা পুলিশ। শনিবার (১৩ সেপ্টেম্বর) নগরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, আবু মুসা, শাকিব আলম, রায়হান উদ্দিন ও মো. আরিফ। পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সুলাইমান জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের খবর পেয়ে পাঁচলাইশ থানা পুলিশ অভিযান চালায়। এসময় ঘটনাস্থল থেকে একটি সাদা রঙের হাইস জব্দ করা হয়। এসময় গাড়ির চালক আবু মুসা ও হেলপার সাকিব আলমকে গ্রেফতার করা হয়। তিনি আরও জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলে অংশ নিতে চকরিয়া থেকে ভাড়া করে চট্টগ্রাম শহরে আসে বলে জিজ্ঞাসাবাদে তারা পুলিশকে জানায়। মিছিল শেষে ছবি তুলে পুনরায় চকরিয়ায় ফেরত যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। পরে আটক দুইজনের তথ্যের ভিত্তিতে নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও দুইজনকে গ্রেফতার করা হয়। ওসি মোহাম্মদ সুলাইমান জানান, এ ঘটনায় গ্রেফতার চারজনসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে নগরের পাঁচলাইশ থানায় সন্ত্রাসবিরোধী আইনের বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারদের আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বাংলাদেশ

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন