BD Highlights
বাংলাদেশ

চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের দুই বগিতে আগুন

চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের দুই বগিতে আগুন
চট্টগ্রাম নগরীর মাঝিরঘাট বাংলাবাজার এলাকার এসআরবি স্টেশনে পরিত্যক্ত একটি ট্রেনের দুই বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেল ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের দুইটি প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বন্দর ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা মোনায়েম বিল্লাহ বলেন, খালি ওই বগিগুলোর ভেতরে আগুন লাগে। বগিগুলোর ভেতরে তেমন আসবাব ছিল না। আগুনে দুটি বগির আংশিক পুড়ে গেছে। আগুন লাগার কারণ তদন্ত সাপেক্ষে বলা যাবে। পরিত্যক্ত বগিগুলোতে মাদকসেবীরা আড্ডা দিত বলে স্থানীয়রা তাদের বলেছেন। তিনি আরও বলেন, আগুনে হতাহতের ঘটনা নেই এবং ক্ষয়ক্ষতি তদন্তের পর জানা যাবে। রেলওয়ে চট্টগ্রাম বিভাগীয় মহাব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া বলেন, ব্যবহার উপযোগী না হওয়ায় বগিগুলো বাংলাবাজার রেললাইনে রাখা ছিল। আগুনে দুটি বগি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বাংলাদেশ

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন