চট্টগ্রামের ফটিকছড়িতে পারিবারিক কলহের জেরে হামলায় দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) উপজেলার জাফতনগরে সমদ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- মো. আলমগীর ও জাহাঙ্গীর। তারা সম্পর্কে আপন ভাই। নিহতদের অপর দুই ভাই করিম ও রাসেল এ ঘটনায় জড়িত বলে জানিয়েছেন স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীরা জানান, পারিবারিক বিরোধের জেরে এ হতাহতের ঘটনা ঘটেছে। নিহতদের আরেক ভাই করিম ও তার স্ত্রীর মধ্যকার সমস্যা মেটাতে গিয়েই এ ঘটনা ঘটে। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়া উদ্দিন জিয়া বলেন, ‘করিম কিছুদিন আগে প্রবাস থেকে এসেছে। আজ করিম তার স্ত্রীকে মারধর করতে যায় এবং সেখানে নিজের সন্তানকেও জখম করে। পরে এ নিয়ে ভাইদের মধ্যে বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে। নিহতরা তার আপন ভাই। এটা সর্ম্পূণ পারিবারিক বিষয়।’
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।