BD Highlights
বাংলাদেশ

চট্টগ্রামে 'বাংলার সৌরভ' জাহাজে আগুন

চট্টগ্রামে 'বাংলার সৌরভ' জাহাজে আগুন

'বাংলার সৌরভ' নামে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) একটি জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (০৪ অক্টোবর) দিবাগত রাত একটার দিকে কর্ণফুলী চ্যানেল থেকে দেড় কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের আলফা অ্যাঙ্গারেজে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতের সংখ্যা জানা যায়নি। সদরঘাট নৌ পুলিশের ওসি আকরাম উল্লাহ বলেন, শুক্রবার দিবাগত রাতে জাহাজ বাংলা সৌরভের দুইদিকে আর আগুন ধরে যায়। খবর পাওয়ার পর কোস্ট গার্ড, নৌবাহিনী এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আগুন নেভানোর কাজ শুরু করেছে। জানা গেছে, এ ঘটনায় ২০জন ক্রুকে নিরাপদে উদ্ধার করেছে কোস্ট গার্ড। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে কোস্ট শীপ বিসিজিটি। বাংলার সৌরভ জাহাজটি বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন একটি জাহাজ। তবে এ ঘটনায় হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত জানা যায়নি। এর আগে, গত ৩০ সেপ্টেম্বর বাংলার জ্যোতি নামে একটি তেলবাহী জাহাজে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ২ জন মারা যান।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বাংলাদেশ

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন