চট্টগ্রামে বিএনপির শীর্ষ ৩ নেতার বাড়িতে অগ্নিসংযোগ
চট্টগ্রামে বিএনপির শীর্ষ ৩ নেতার বাড়িতে অগ্নিসংযোগ
BD HIGHLIGHTS
চট্টগ্রামে মন্ত্রী ও মেয়রের বাড়িতে হামলার এক ঘণ্টার মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ ও সাবেক আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনের বাসায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। হামলার জন্য আওয়ামী লীগকে দায়ী করেছেন বিএনপি নেতারা। চট্টগ্রাম মহানগর বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা ইদ্রিস আলী বলেন, শনিবার রাত সোয়া ৮টার দিকে একটি মিছিল নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির সাবেক আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনের নগরীর বাদশা মিয়া রোডস্থ বাসভবনে হামলা চালায় এবং নিচে পার্কিংয়ে থাকা অন্তত ৭/৮টি গাড়িতে আগুন দেয়। রাত সাড়ে ৮টার দিকে পাঁচলাইশস্থ মেডিকেলের পূর্বগেটে নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর বাসভবনে ও পৌনে নয়টায় মেহেদীবাগস্থ আমির খসরু মাহমুদ চৌধুরীর বাসভবনে হামলা হয়। সিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (জনসংযোগ) তারেকের আজিজের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি ঘটনার বিষয়ে অবহিত নন বলে জানান। এর আগে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরীর বাড়িতে হামলা এবং এমপি মহিউদ্দিন বাচ্চুর অফিসে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া যায়।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।