নির্বাচন-পরবর্তী সংহিতায় চট্টগ্রাম বিএনপির যুগ্ম আহ্বায়ক এস কে খোদা তোতনের ছেলে জিতু মাহবুবকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। গত শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) খুলশী এলাকায় কিশোর গ্যাংয়ের একদল সদস্য তার ওপর হামলা করে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলার শিকার জিতু চট্টগ্রাম-১০ আসনের নবনির্বাচিত এমপি সাঈদ আল নোমানের পক্ষে নির্বাচনে সক্রিয় ছিলেন বলে জানা গেছে। জিতুর পরিবারের অভিযোগ, নির্বাচনের পরদিন খুলশী এলাকায় চিহ্নিত কিশোর গ্যাংয়ের নেতা শাহ আলমের নেতৃত্বে গ্যাং সদস্য সোহেল, শাহীন, মুরাদ, বাপ্পী, সুমনসহ আরও কয়েকজন জিতুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত করে। পরবর্তীতে জিতুকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন। এ ব্যাপারে খুলশী থানায় অভিযোগ দেওয়া হয়েছে। খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, এ ব্যাপারে রবিবার জিতুর পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত শেষে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
0 Comments
Your Comment