BD Highlights
বাংলাদেশ

চট্টগ্রামে বৃহস্পতিবার কারফিউ শিথিল ১৬ ঘণ্টা

চট্টগ্রামে বৃহস্পতিবার কারফিউ শিথিল ১৬ ঘণ্টা

চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় বৃহস্পতিবার (০১ আগস্ট) কারফিউ শিথিল থাকবে ১৬ ঘন্টা। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। গত ২৮ জুলাই (রবিবার) কারফিউ শিথিলের সময়সীমা এক ঘণ্টা বাড়ানো হয়। এর আগে কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশে সহিংস পরিস্থিতি তৈরি হলে গত ১৯ জুলাই রাতে সারা দেশে কারফিউ জারি করে সরকার। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (জনসংযোগ) কাজী তারেক আজিজ বলেন, চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় আজ বৃহস্পতিবারও কারফিউ ১৬ ঘণ্টা শিথিল থাকবে। তিনি আরও জানান, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত ১৬ ঘণ্টা বিরতি দিয়ে পুনরায় কারফিউ বলবৎ হবে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বাংলাদেশ

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন