চট্টগ্রামে যুবককে ধাওয়া করে গুলি

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় মুহাম্মদ আরাফাত (২৬) নামে এক যুবককে ধাওয়া করে কয়েকজন অস্ত্রধারী গুলি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়নের বড়ুয়াপাড়া হ্যাচারি এলাকায় এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ আরাফাত পাশ্ববর্তী বুড়িশ্চর ইউনিয়নের বাসিন্দা। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকলে কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন। হাটহাজারী থানার ওসি মো. জাহিদুর রহমান বলেন, ‘গুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও তার আগেই স্থানীয়রা গুলিবিদ্ধ যুবককে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’ পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, সোমবার দুপুরে মদুনাঘাট বাজার থেকে কিছু অস্ত্রধারী আরাফাতকে ধাওয়া করতে করতে বড়ুয়াপাড়া হ্যাচারি এলাকায় নিয়ে যায়। পরে তারা তাকে গুলি করলে সে আহত হয়। এ সময় স্থানীয়রা ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। স্থানীয় বিরোধকে কেন্দ্র করে এই ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

0 Comments

Your Comment