চট্টগ্রামের মিরসরাই উপজেলায় জোরারগঞ্জ থানা এলাকায় রাতের আঁধারে মিরসরাই পূজা উদযাপন পরিষদের সভাপতি অনির্বাণ চৌধুরী রাজীবকে (৫০) গুলি করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৬ জুলাই) দিবাগত রাত ১০টার দিকে উপজেলার মস্তাননগর এলাকায় এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ রাজীব মিরসরাই উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক। এই রিপোর্ট লিখার সময় পর্যন্ত কে বা কারা তাকে গুলি করেছে এ ব্যাপারে কিছু জানাতে পারেননি সংশ্লিষ্টরা। জোরারগঞ্জ থানার ওসি আবদুল হালিম জানান, এখন পর্যন্ত এ ব্যাপারে থানায় কেউ আনুষ্ঠানিক অভিযোগ দেয়নি। তবে পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। কে বা কারা, কী কারণে এই ঘটনা ঘটাতে পারে এ ব্যাপারে বিস্তারিত খোঁজ নিয়ে দেখা হচ্ছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে অমল নামের এক প্রতিবেশির মোটরসাইকেলে করে মস্তাননগর থেকে বাড়ি ফিরছিলেন রাজীব। এসময় অন্য আরেকটি মোটরসাইকেলে করে এসে কয়েকজন দুর্বৃত্ত পেছন থেকে একের পর এক গুলি ছুড়তে তাকে। এতে রাজীবের কোমরের দুই পাশে দুটি গুলি লাগে। তার প্রতিবেশি অমলের পায়ে একটি গুলি লাগে। পরে তাদের উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফাহিম ফেরদৌস জানান, রাত সাড়ে ১০টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে হাসপাতালে আনা হয়। এসময় তাদের প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়। হাসপাতালে উপস্থিত রাজীবের রাজনৈতিক সহযোদ্ধা আব্দুল আউয়াল তুহিন জানান, এক্সরেতে রাজীবের শরীরের ঝুঁকিপূর্ণ স্থানে দুটি গুলি দেখা গেলেও চিকিৎসকের অভাবে শনিবার রাতে অপারেশন করা সম্ভব হয়নি। পরে রবিবার সকালে অপারেশন করে একটি গুলি বের করা হয়েছে। সন্ধ্যায় আরেকটি অপারেশনের মাধ্যমে অপর গুলিটি বের করা হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।