সমাজ উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে অসামান্য অবদান রাখায় চট্টগ্রামে পাঁচ নারীকে ‘শ্রেষ্ঠ জয়ীতা পুরষ্কার-২০২৪’ দিয়ে সম্মাননা জানিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। সোমবার (৯ ডিসেম্বর) চট্টগ্রাম সার্কিট হাউজের কনফারেন্স রুমে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সফল নারীদের উত্তরীয় পরিয়ে হাতে ক্রেষ্ট তুলে দেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শরীফ উদ্দিন। এসময় সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখার জন্য শ্রেষ্ঠ জয়িতার পুরষ্কার তুলে দেয়া হয় ট্রাই নারী ও যুব উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আইরিন নেছা মুনুমুনকে। নির্যাতনের বিভীষিকা মুছে নতুন উদ্যমে জীবন শুরুর জন্য লাভলী মজুমদার, সফল জননী হিসেবে চেমন আরা বেগম, শিক্ষা ও চাকরিক্ষেত্রে সাফল্য অর্জননের জন্য ডা. রওশন আক্তার এবং অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জনের জন্য নিগার শারমিন শ্রেষ্ঠ জয়িতা পুরষ্কার গ্রহণ করেন। মহিলা বিষয়ক অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক আতিয়া চৌধুরীর সভাপতিত্বে ও অধিদপ্তরের কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (ডিবি) শ্রীমা চাকমা, অধিদপ্তরের প্রাক্তন উপপরিচালক মাধবী বড়ুয়া, হোসনে আরা বেগম, নারী উন্নয়ন কর্মী জেসমিন সুলতানা পারু, উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিষনের প্রোগ্রাম ম্যানেজার জনি রোজারিও, প্রত্যাশীর সহকারী পরিচালক মো. সেলিম বক্তব্য রাখেন।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।