চট্টগ্রামের মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চারদিনের নবজাতক চুরি হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরের দিকে হাসপাতালের ৩২নং ওয়ার্ডের এনআইসিউর ৩১নং কেবিন থেকে এ চুরির ঘটনা ঘটে। নবজাতকটি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের লইবার পাড়ার মো. নোমানের পুত্র। নবজাতকের নিকটতম আত্মীয় শিবলী নোমান জানান, বাচ্চা এবং বাচ্চার মাকে আলাদাভাবে ওয়ার্ডে রাখা হয়। মঙ্গলবার সকাল সাতটার দিকে নবজাতকের নানি তাকে ৩৩ নম্বর ওয়ার্ডে তার মায়ের কাছে নিয়ে যান এবং আটটার দিকে আবার এনআইসিউতে নিয়ে যান। এরপর ৯টার দিকে নবজাতককে দেখতে চাইলেও ওয়ার্ডের আনসার সদস্যরা দেখতে দেননি। দুপুর দুইটায় আসার জন্য স্বজনদের জানান আনসার সদস্যরা। তিনি আরও বলেন, দুইটার সময় এনআইসিউতে গিয়ে নবজাতককে দেখতে না পেয়ে বিষয়টি হাসপাতালের সংশ্লিষ্টদের জানানো হয়। তারা সিসি ক্যামেরাসহ নানা বিষয় দেখার অজুহাতে সময় কালক্ষেপণ করে। দীর্ঘ কয়েক ঘণ্টা পরও কোনও সুরাহা না হওয়ায় থানায় জানানো হয়। এনআইসিউতে কোনও শিশু প্রবেশ ও বাহিরে নিতে স্লিপ লাগে এবং অনেক কিছু দেখা হয়। কিন্তু এতো কিছুর পরও কিভাবে চুরি হয় তা বুঝতেছি না। অবশ্যই এখানে সংঘবদ্ধ শক্তিশালী চক্র এ ঘটনায় জড়িত রয়েছে। পাঁচলাইশ থানার ওসি সন্তোষ কুমার চাকমা জানান, আমরা ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছি। সিসি ক্যামেরা ফুটেজ দেখতেছি। বাচ্চা উদ্ধারের জন্য আমরা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।