কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেসের গার্ড-ব্রেক বগি থেকে পড়ে এক যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাঁর নাম ইকবাল হোসেন। তিনি রেলওয়ের লাকসাম স্টেশনের স্টেশন মাস্টার। ট্রেনে করে কক্সবাজার যাচ্ছিলেন তিনি। গতকাল মঙ্গলবার চট্টগ্রামের কালুরঘাট সেতুতে এ দুর্ঘটনা ঘটে। গার্ড-ব্রেক বগিতে মূলত ট্রেনের পরিচালক বা গার্ড থাকেন। আর এই বগিতে খাবারও থাকে। ট্রেনের সবচেয়ে পেছনের বগি এটা। চট্টগ্রামের জানালি হাট স্টেশনের স্টেশন মাস্টার মো. নেজাম উদ্দিন বলেন, কালুরঘাট সেতুতে ট্রেনের গতি কম থাকে। তারপরেও দুর্ঘটনাবশত লাকসাম স্টেশনের স্টেশন মাস্টার ইকবাল হোসেন চলন্ত ট্রেন থেকে পড়ে যান। ট্রেন থেকে সেতুর ওপর পড়ে গিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন অংশে আঘাত পেয়েছেন। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস সকাল সোয়া ছয়টায় ঢাকা থেকে ছেড়ে আসে। এরপর চট্টগ্রাম স্টেশনে যাত্রাবিরতি দেয়। পরে চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যায়। চট্টগ্রামের শতবর্ষী কালুরঘাট সেতুতে ট্রেনের গতি সর্বোচ্চ ১০ কিলোমিটার।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।