চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ দুইজনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলায় বজ্রপাতে নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন বাগানে আম কুড়ানোর সময় ও আরেকজন ধানক্ষেতে মারা যান। নিহতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গিধনিপাড়া গ্রামের মাইনুল ইসলাম বিশুর স্ত্রী মানোয়ারা বেগম ও শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের বাবুপুর-চালকিপাড়া গ্রামের মৃত মোহবুল ইসলামের ছেলে আব্দুল মালেক। চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা তানজিমুল ইসলাম বলেন, রাত ৮টার দিকে ঝড়-বৃষ্টির সময় বাড়ির পাশে একটি বাগানে আম কুড়াতে যান মানোয়ারা বেগম। এ সময় বজ্রপাত হলে গুরুতর আহত হন তিনি। পরে তাকে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নেয়ার পথে মারা যান। অন্যদিকে শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান বলেন, বৃষ্টির সময় আব্দুল মালেক বাবুপুরের একটি ধানক্ষেতে যান। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান তিনি।

0 Comments

Your Comment

Related stories

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news