চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
BD HIGHLIGHTS
চাঁপাইনবাবগঞ্জের ওয়াহেদপুর সীমান্তে বিজিবির গুলিতে আব্দুল্লাহ (৪০) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত আব্দুল্লাহ জেলার সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের মৃত নজরুল ইসলামের ছেলে। সোমবার ভোররাতে শিবগঞ্জ উপজেলার ওয়াহেদপুর সীমান্তে এ ঘটনাটি ঘটেছে। নিহত আব্দুল্লাহ পার্শ্ববর্তী শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের দক্ষীণপাঁকা নিশীপাড়া গ্রামে বসবাস করছিল। নারায়নপুর ইউপি চেয়ারম্যান নাজির হোসেন এবং পাঁকা ইউপির সদস্য রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তারা জানান, সোমভার ভোরে আব্দুল্লাহসহ কয়েকজন গরু আনার জন্য ওয়াহেদপুর সীমান্তে গেলে বিএসএফ সদস্যরা গুলি করে। এসময় আব্দুল্লাহ চোখে গুলিবিদ্ধ হয়ে নিহত হন এবং ঘটনাটি সোমবার দিবাগত রাতে জানাজানি হয়। এব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মনিরুজ্জামান বলেন, তিনি বিষয়টি শুনেছেন এবং বিএসএফের সাথে যোগাযোগ করা হয়েছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।