গাইবান্ধার সদর উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জেরে চাচা মোকসেদুলের ছুরিকাঘাতে ভাতিজা মাহফুজুর রহমানের (৩০) মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও দুইজন। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যার দিকে উপজেলার খোলাহাটী ইউনিয়নের ৮নং ওয়ার্ডে হাসেম বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাহফুজুর রহমান ওই গ্রামের তাহের হাজীর ছেলে। খোলাহাটী ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড সদস্য মোস্তাক আহমেদ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন থেকে মকসেদুল ও তার বড় ভাই তাহের হাজীর জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় শনিবার সন্ধ্যা নামার আগে আগে হাসেমবাজারের দক্ষিণের বিলে তাহের হাজির ছেলে মাহফুজুর রহমান একটি জমিতে আইল দিচ্ছিল। এই আইল দেওয়াকে কেন্দ্র করে মোকছেদুল ও তার পরিবার মাহফুজকে গালিগালাজ শুরু করে। এনিয়ে দুপক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। এরই এক পর্যায়ে চাচা মোকসেদুলের ছুরির আঘাতে ভাতিজা মাহফুজুর গুরুতর আহত হয়। স্থানীয়রা আহত মাহফুজুরকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মাহফুজুর নামের একজনের মৃত্যু হয়েছে। এব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এঘটনায় মোকসেদুলের স্ত্রী নীলুফা সুলতানাকে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় জড়িত অন্য আসামীদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত আছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।