একদিনের ব্যবধানে ৪.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমেছে চুয়াডাঙ্গায়। বুধবার সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.০ ডিগ্রি সেলসিয়াস। এর ফলে জেলাজুড়ে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বইছে। আবহাওয়া অফিস বলছে, তাপমাত্রা আরও কমতে পারে। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ডের সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ। ভোররাত থেকে চুয়াডাঙ্গার আকাশ কুয়াশাচ্ছন্ন ছিল। সেই সঙ্গে হিমেল হাওয়া বইছে। ফলে তীব্র শীত অনুভূত হচ্ছে। এদিকে, বেলা বাড়লেও সূর্যের দেখা না মেলায় জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। বিশেষ করে নিম্ন আয়ের শ্রমজীবী ও ছিন্নমূল মানুষেরা বিপাকে পড়েছেন। চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, নতুন বছরের শুরুতেই শৈত্যপ্রবাহের পূর্বাভাস ছিল। সেই হিসেবে আরও কয়েকদিন শীতের তীব্রতা থাকতে পারে। কমতে পারে তাপমাত্রাও।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।