চুয়াডাঙ্গায় ট্রেনের ৮ ট্যাঙ্কার লাইনচ্যুত, যোগাযোগ বন্ধ
চুয়াডাঙ্গায় ট্রেনের ৮ ট্যাঙ্কার লাইনচ্যুত, যোগাযোগ বন্ধ
BD HIGHLIGHTS
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আনসারবাড়িয়া রেল স্টেশনের অদূরে তেলবাহী একটি ট্রেনের ৮টি ট্যাঙ্কার লাইনচ্যুত হয়েছে। এতে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন স্টেশনে আটকে পড়া যাত্রীবাহী বিভিন্ন ট্রেনের শতশত যাত্রী। মঙ্গলবার (২২ অক্টোবর) দিবাগত আনুমানিক রাত সাড়ে ১২টার দিকে জীবননগর উপজেলার উথলী রেলস্টেশন পার হয়ে আনসারবাড়িয়া রেল স্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে। জীবননগর উপজেলার উথলী রেলওয়ে স্টেশন মাস্টার মিন্টু কুমার রায় এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে একটি খালি তেলবাহী ট্রেন খুলনার উদ্দেশ্যে যাচ্ছিল। আনসারবাড়িয়া রেল স্টেশনের অদূরে ট্রেনটির ৮টি ট্যাঙ্কার লাইনচ্যুত হয়। এতে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালাচ্ছে। ট্রেন চলাচল স্বাভাবিক হতে এখনো কয়েক ঘণ্টা সময় লাগতে পারে। চুয়াডাঙ্গা স্টেশন মাস্টার মিজানুর রহমান বলেন, পার্বতীপুর থেকে ছেড়ে আসা অয়েল ট্যাংকারটি আনসারবাড়িয়া স্টেশনের কাছে লাইনচ্যুত হয়েছে। বুধবার সকাল ৭টার দিকে উদ্ধার কাজ শুরু হয়েছে। উদ্ধার শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।