BD Highlights
বাংলাদেশ

চোরাই পথে আসছে ভারতীয় গরুর মাংস

চোরাই পথে আসছে ভারতীয় গরুর মাংস

সিলেটের বিভিন্ন সীমান্তের চোরাই পথ দিয়ে এতদিন ভারত থেকে আসত গরু। প্রায় প্রতিদিনই বিজিবির টহল দলের হাতে ধরা পড়ত গরুর চালান। এখন কৌশল পাল্টিয়েছে চোরা কারবারীরা। জীবিত গরুর পরিবর্তে তারা ভারত থেকে জবাই করা গরুর মাংস নিয়ে আসছে সিলেটে। রবিবার সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত থেকে প্রায় কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্যের চালান জব্দ করেছে। এর মধ্যে জবাই করা গরুর মাংসও ছিল। বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল হাফিজুর রহমান জানান, রবিবার সিলেট ও সুনামগঞ্জের বাংলাবাজার, সোনারহাট, তামাবিল, মিনাটিলা, সংগ্রাম, প্রতাপপুর, কালাইরাগ ও বিছনাকান্দি বিওপির টহল দল বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করে। জব্দকৃত ভারতীয় পশু ও পণ্যের মধ্যে রয়েছে- কমলা, চিনি, মেহেদী, গরুর মাংস, চকলেট, ফেন্সিডিল ও মহিষ। এছাড়া বাংলাদেশ থেকে পাচারকালে রসুন জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের বাজার মূল্য প্রায় ৮০ লাখ ১৩ হাজার ১০০ টাকা বলে জানান তিনি।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বাংলাদেশ

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন