জয়পুরহাটের কালাই উপজেলায় জমি সংক্রান্ত জের ধরে ছেলের কুড়ালের আঘাতে আব্দুল আলিম (৪২) নামে একজন নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে কালাই উপজেলার আনিপুকুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। বুধবার আহত বাবা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনার পর থেকে ছেলে পলাতক রয়েছেন। কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াসিম আল বারী বিষটি নিশ্চিত করেছেন। নিহত বাবা আব্দুল আলিম উপজেলার উদয়পুর ইউনিয়নের আনিপুকুর এলাকার মৃত আবু বক্করের ছেলে। (ওসি) ওয়াসিম আল বারী জানান, নিহত আব্দুল আলিমের দুই স্ত্রী। প্রথম স্ত্রীর ছেলে রেজভি প্রায় জমির ভাগ নিয়ে বাবার সাথে ঝগড়া-বিবাদে লিপ্ত হতেন। এর জেরে সোমবার রাতে বাড়িতে কথা কাটাকাটির এক পর্যায়ে রেজভী তার বাবা আব্দুল আলীমকে কুড়াল দিয়ে উপুর্যুপরি আঘাত করলে দ্বিতীয় স্ত্রী তার স্বামী আব্দুল আলিমকে বাঁচাতে আসলে তাকেও কুড়াল দিয়ে আঘাত করে রেজভি। এতে গুরুতর আহত হন আব্দুল আলিম ও তার স্ত্রী তাসলিমা। পরে তাদের আর্ত চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে এগিয়ে এলে রেজভী পালিয়ে যায়। তাদের উদ্ধার করে প্রথমে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে অবস্থার অবনতি হওয়ায় রাতেই চিকিৎসকরা দুজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাবা আব্দুল আলিম বুধবার সকালে মারা যান। আর তার স্ত্রী তাছলিমা বেগম গুরুত্বর আহত অবস্থায় একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ওসি আরও জানান, তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।