চট্টগ্রামের ফটিকছড়িতে ছেলের দুর্ঘটনার খবর শুনেই স্ট্রোক করে মারা গেছেন তার মা হাসিনা খাতুন। শুক্রবার (১৮ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের ফটিকছড়ির আনোয়ার আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দুর্ঘটনায় আহত হন ওবায়দুল্লাহ নামের ওই যুবক। পরিবার সূত্রে জানা গেছে, অ্যাম্বুলেন্সে করে অসুস্থ মা হাসিনা খাতুনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) নিয়ে যাচ্ছিল পরিবারের সদস্যরা। পেছনে মোটরসাইকেলে যাচ্ছিলেন ছেলে ওবায়দুল্লাহ। এ সময় মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে বেপরোয়া গতিতে ঢুকে পড়ে ওবায়দুল্লাহর মোটরসাইকেল। এতে তিনিসহ দুজন গুরুতর আহত হন। ওবায়দুল্লাহর দুর্ঘটনার খবর শুনে পথেই স্ট্রোক করেন তার মা হাসিনা খাতুন। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নাজিরহাট হাইওয়ে থানার ওসি মো. সাহাবুদ্দিন বলেন, কাভার্ডভ্যানের চালক গাড়ি রেখে পালিয়েছেন। দুর্ঘটনাস্থল থেকে গাড়ি দুটি জব্দ করা হয়েছে। পরিবারের সদস্যরা আহতদের হাসপাতালে ভর্তি করেছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।