ফরিদপুরের নগরকান্দায় নিখোঁজের পাঁচ দিন পর পিঁয়াজের জমিতে মাটি খুঁড়ে মো. কামাল মৃধা (৪৬) নামে এক ব্যক্তির অর্ধগলিত গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার রাতে উপজেলার রামনগর ইউনিয়নের ভোজেরডাঙ্গী গ্রামের বাসিন্দা আবদুর রাজ্জাকের জমি থেকে এ লাশ উদ্ধার করা হয়। নিহত কামাল মৃধা রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ভোজেরডাঙ্গী গ্রামের বিল্লাল মৃধার ছেলে। তিনি তিনটি বিয়ে করেছিলেন। তিনি এক ছেলের বাবা। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ৩০ ডিসেম্বর সন্ধ্যা ৬টার দিকে কামাল মৃধা বাড়ি থেকে চা পান করার জন্য মহিলা রোড বাজারের উদ্দেশে বের হন। কিন্তু পরে তিনি আর ফেরত না আসায় পরিবারের লোকজন ও আত্মীয়স্বজন খোঁজাখুঁজি শুরু করেন। তাকে না পেয়ে গত শনিবার কামালের ভাই জামাল মৃধা নগরকান্দা থানায় নিখোঁজের বিষয়ে অভিযোগ করেন। এরপর নগরকান্দা থানা পুলিশ ভোজেরডাঙ্গী গ্রামের জাহিদ খানের পুকুর পাড়ে রক্ত দেখতে পেয়ে উৎস খুঁজতে থাকে। পুকুর থেকে প্রায় ৩০০ গজ দূরে ভোজেরডাঙ্গী চকে রাজ্জাকের পিঁয়াজের জমিতে তারা নতুন মাটি দেখতে পান। সন্দেহ হলে স্থানীয়দের সহায়তায় মাটি খুঁড়ে লাশ উদ্ধার করা হয়। রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য গিয়াস উদ্দিন শেখ বলেন, কামাল মৃধা এলাকায় ভালো মানুষ হিসেবে পরিচিত ছিলেন। তিনি চুরি-ডাকাতি ছিনতাই বা কোনো অপরাধ কাজের সঙ্গে জড়িত বলে কোনো অভিযোগ নেই। পুলিশ জানায়, ৩০ ডিসেম্বর রাতের যে কোনো সময় দুষ্কৃতকারীরা কামাল মৃধাকে গলা কেটে হত্যা করে। পরে লাশ গুম করার জন্য মাটিচাপা দিয়ে রাখে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।