রংপুরের কাউনিয়া উপজেলায় জমি নিয়ে বিরোধে চাচাতো ভাইয়ের হাসুয়ার আঘাতে জ্যাঠাতো ভাই মাসুদার রহমান (৪৫) নিহত হয়েছেন। শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি রাত ১০টায় কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ গণমাধ্যমে নিশ্চিত করেছেন। মাসুদার রহমান উপজেলার হারাগাছ ইউনিয়নের নাজিরদহ বকুলতলা বাজার এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে। নিহতের ভাই মামুনুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বাড়ি ভিটার ৮ শতক জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ বিষয়ে বিজ্ঞ আদালতে মামলা চলমান রয়েছে। ঘটনার দিন শুক্রবার সন্ধ্যায় আব্দুল লতিফ তার দলবল নিয়ে বিরোধপূর্ণ জমিতে ঘর উঠাতে আসলে মাসুদার রহমান বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে আব্দুল লতিফের ছেলে সাইফুল ইসলামের হাতে থাকা হাসুয়া দিয়ে মাসুদার রহমানের ঘাড়ে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কাউনিয়া থানার ওসি আব্দুল লতিফ শাহ বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তকে ধরতে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।