জমি নিয়ে বিরোধ; সুবর্ণচরে একই পরিবারের ৪ জনকে পিটিয়ে জখম
জমি নিয়ে বিরোধ; সুবর্ণচরে একই পরিবারের ৪ জনকে পিটিয়ে জখম
BD HIGHLIGHTS
জমি নিয়ে বিরোধের জের ধরে নোয়াখালীর সুবর্ণচরের উত্তর কচ্ছপিয়া গ্রামে স্বামী-স্ত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ অভিযোগ বেলালের নেতৃত্বে মোশারফ হোসেন তৌহিদ ও বিজয়সহ কয়েকজনের বিরুদ্ধে। এই ঘটনায় গুরুত্বর অবস্থায় আহত জাহাঙ্গীর হোসেন (৪৭) ও তার স্ত্রী আলেয়া বেগমকে (৪০) নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি এবং ছেলে আক্তার হোসেন ও মেয়ে নাজমা বেগমকে সূবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় চরজব্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও ঘটনার ৩ দিন পরেও অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। এছাড়া এর আগেও গত বছর একই কায়দায় গাছ কাটাকে কেন্দ্র করে জাহাঙ্গীরের পরিবারের উপর হামলা চালানো হয়। শুক্রবার বিকেলে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন দম্পতি কান্নাজড়িত কণ্ঠে জানান, গত ২০ বছর থেকে কবলামূলে মালিক ও দখল রেখে পরিবারের সদস্যদের নিয়ে বসবাস করছি। ওই জমিতে কাজ করতে গেলে হঠাৎ বেলালের নেতৃত্বে মোশারফ হোসেন তৌহিদ ও বিজয় অতর্কিত হামলা চালায় ও আমাকে মারধর করে। একপর্যায়ে আমার আত্মচিৎকারে আমার স্ত্রী আলেয়া বেগম ও আমার ছেলে-মেয়েরা এগিয়ে এসে প্রতিবাদ করলে তাদেরকেও বেদম মারধর করে ও আমার স্ত্রীর হাতের একটি আঙ্গুল ভেঙ্গে দেয় এবং তার শ্লীলতাহানি করে। পরে ৯৯৯ এ ফোন দিলে ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় পুলিশ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। চর জব্বর থানার এস আই আনসারুল্যাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে এবং হাসপাতালে ভর্তি দুই পক্ষই অভিযোগ দিয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। চর জব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।