BD Highlights
বাংলাদেশ

জাবি শিক্ষার্থী নিহতের ঘটনায় ১৩ লাখ টাকা ক্ষতিপূরণ আদায়

জাবি শিক্ষার্থী নিহতের ঘটনায় ১৩ লাখ টাকা ক্ষতিপূরণ আদায়

বাসচাপায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক শিক্ষার্থী রুবেল পারভেজ নিহত হওয়ার ঘটনায় ১৩ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার শর্তে জব্দকৃত সেলফি পরিবহনের ১৫টি বাস ছেড়ে দেওয়া হয়েছে। সোমবার (১১ ডিসেম্বর) রাতে বাসগুলো ক্যাম্পাস থেকে ছেড়ে দেওয়া হয়। জানা যায়, ওইদিন রাতে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ হেল কাফির নেতৃত্বে সেলফি পরিবহন কর্তৃপক্ষের সাথে ঢাকা জেলার একাধিক উপাজেলা নির্বাহী কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা আলোচনায় বসেন। পরে কয়েক ঘণ্টা আলোচনা শেষে মালিকপক্ষ ৮ লাখ টাকা ক্ষতিপূরণ দিলে বাসগুলো ছেড়ে দেওয়া হয়। এ সময় ক্ষতিপূরণ বাবদ সরকারের পক্ষ থেকে ৫ লাখ টাকা দেওয়ার কথা জানান উপস্থিত উপজেলা নির্বাহী কর্মকর্তারা। এ বিষয়ে জানতে চাইলে জাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ হেল কাফি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) উপস্থিতিতে দীর্ঘ আলোচনার পর মালিকপক্ষ নগদ ৮ লাখ টাকা দিয়ে বাসগুলো ছাড়িয়ে নেয়। সরকারি ফান্ড থেকে আরও ৫ লাখ টাকা দেওয়া হবে ভুক্তভোগী পরিবারকে। সেলফি পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক জালালউদ্দিন বলেন, আমরা উভয়পক্ষ আলোচনা করে সমস্যাটি সমাধান করেছি। নিহত রুবেলের বাচ্চার ভরণপোষণের দায়িত্ব কোম্পানি বহন করবে। এর আগে গত বৃহস্পতিবার রুবেল নিহত হওয়ার ঘটনায় বিচার চেয়ে জাবির প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে সেলফি পরিবহনের ২৫টি বাস জব্দ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেসময় শিক্ষার্থীরা নিহতের পরিবারের জন্য ২৫ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করলে নাকচ করে দেয় মালিকপক্ষ। তবে শেষ পর্যন্ত নগদ ৮ লাখ টাকা ক্ষতিপূরণের বিনিময়ে ৫ দিন পর বাসগুলো ছেড়ে দেওয়া হয়।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বাংলাদেশ

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন