জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ছেলের দায়ের কোপে রাবেয়া খাতুন নামে নারীর মৃত্যু হয়েছে। রবিবার দুপুরের পৌর এলাকার মালিরচর সরকারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘাতক ছেলে জাহিদকে(৩৫) আটক করেছে পুলিশ। নিহত রাবেয়া খাতুন (৫৫) বকশীগঞ্জ পৌর এলাকার মালিরচর সরকারপাড়া এলাকার মৃত হযরত আলীর স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুরে ছেলের বৌ মিশি আক্তারের সাথে বাকবিতন্ডা হয় রাবেয়া খাতুনের। এ সময় ছেলে জাহিদ পাশেই দা দিয়ে কাজ করছিলো। বউ ও মায়ের সঙ্গে ঝগড়া দেখে জাহিদ হাতে থাকা দা দিয়ে তার মা রাবেয়া খাতুনের মাথায় আঘাত করলে গুরুত্বর আহত হয়। সেখান থেকে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া পথে রাস্তায় মারা যায় রাবেয়া খাতুন। বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আহাদ খান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনার স্থলে গিয়ে বাড়ীর পাশে ভুট্টা ক্ষেত থেকে ছেলে জাহিদকে গ্রেফতার করা হয়। যে দা দিয়ে মাকে আঘাত করা হয়েছে, আলামত হিসাবে সেইটিও উদ্ধার করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানে হয়েছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।