BD Highlights
বাংলাদেশ

জামালপুরে ট্রেনের ধাক্কায় পুলিশ ভ্যান চুরমার, কনস্টেবল নিহত

জামালপুরে ট্রেনের ধাক্কায় পুলিশ ভ্যান চুরমার, কনস্টেবল নিহত

জামালপুরে রেলক্রসিং অতিক্রম করা সময় দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের ধাক্কায় পুলিশের একটি ভ্যান দুমড়ে-মুচড়ে গেছে। এতে আহসানুল হক নামে এক কনস্টেবল নিহত হয়েছেন। আহত হয়েছেন আরেকজন। আজ রবিবার ভোর ৪টা ৪৫ মিনিটে শহরের শেখেরভিটা রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত পুলিশ সদস্যের নাম আহসানুল হক, তিনি জামালপুর সদর থানার কনস্টেবল ছিলেন। নেত্রকোনার কমলাকান্দা উপজেলার রাজনগর গ্রামের নজরুল ইসলামের ছেলে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান। ওসি জানান, ট্রেন দুর্ঘটনায় এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। এ সময় আরিফুল ইসলাম নামে আরেক কনস্টেবল গুরুতর আহত হন। তাকে চিকিৎসার জন্য প্রথমে জামালপুর জেনারেল হাসপাতালে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বাংলাদেশ

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন