BD Highlights
বাংলাদেশ

জয়পুরহাটে ফসলের ক্ষেত থেকে মরদেহ উদ্ধার

জয়পুরহাটে ফসলের ক্ষেত থেকে মরদেহ উদ্ধার

জয়পুরহাটে ফসলের ক্ষেত থেকে আব্দুর রহমান (৪৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ মার্চ) সকালে কালাই উপজেলার পুনটের গোহাড়া এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াসিম আল বারি। আব্দুর রহমান উপজেলার নান্দাইলদীঘি দক্ষিণ পাড়ার মৃত মতলেব হোসেনের ছেলে। ওসি ওয়াসিম আল বারি জানান, আব্দুর রহমান গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হন। রাতে আর তিনি বাড়িতে যাননি। সকালে কৃষকরা গোহাড়া মাঠে কাজ করতে গিয়ে ধানের বীজতলায় মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। তবে ময়নাতদন্ত শেষে জানা যাবে এটি হত্যা না আত্মাহত্যা।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বাংলাদেশ

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন