ঝালকাঠির নলছিটিতে ভাড়ায় চালিত মোটরসাইকেল সমিতির সভাপতি ও শ্রমিকলীগ কর্মী ইমরান হোসেন হাওলাদার (৩২) কে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন । শনিবার রাত ৯টার দিকে নলছিটি পৌরসভার নান্দিকাঠি এলাকায় এ ঘটনা ঘটে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইমরানের বড় ভাই মোহাম্মদ রাসেল । নিহত ইমরান হোসেন খাজুরিয়া এলাকার আব্দুর রশিদের ছেলে। নিহতের স্বজনরা জানিয়েছেন, শনিবার রাতে পূর্ব শত্রুতার জেরে ইমরানকে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে রাস্তার পাশে ফেলে রাখে। স্থানীয়রা ইমরানকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে তার মৃত্যু হয়। নিহত ইমরানের বড় ভাই রাসেল হাওলাদার জানান, আমার চাচাতো ভাই আলমিন হাওলাদারসহ ৬ থেকে ৭ জন রামদা নিয়ে ইমরানকে ধাওয়া করে। আমার ভাইরে এমন কোপান কুপিয়েছে হাসপাতাল পর্যন্ত নিতে পারিনি। ও শুধু এতটুকু বলেছে আলমিন তারে কুপিয়েছে। আলামিনের সাথে পূর্ব বিরোধ চলছিল। নলছিটি থানার ওসি (তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রি জানান, কে বা কারা তাকে হত্যা করেছে তার পরিচয় পাওয়া যায়নি। ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।