BD Highlights
বাংলাদেশ

ঝিনাইদহে ট্রাক-সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৪

ঝিনাইদহে ট্রাক-সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৪

ঝিনাইদহের মহেশপুরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৪ জন। আজ মঙ্গলবার সকালে মহেশপুর খালিশপুর সড়কের ভালাইপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কাশেম মিয়া ও আলমগীর হোসেন। তাদের বাড়ি মহেশপুর উপজেলার ঘুগড়ী ও পান্তাপাড়া গ্রামে। স্থানীয়রা জানায়, সিএনজি যোগে কয়েকজন যাত্রী মহেশপুর থেকে খালিশপুরের দিকে যাচ্ছিলো। পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালি বোঝায় ট্রাকের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সিএনজিটি দুমড়ে মুচড়ে যায় এবং ট্রাকটি সড়কের পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই কাশেম মিয়া ও আলমগীর হোসেন মারা যায়। আহত হয় আরও ৪জন। তাদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিলে ১ জনকে যশোর রেফার্ড করা হয়। মহেশপুর থানার ওসি মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বাংলাদেশ

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন