ঝিনাইদহে পুকুর থেকে মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
ঝিনাইদহে পুকুর থেকে মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
BD HIGHLIGHTS
ঝিনাইদহে পুকুর থেকে ৬ বছরের এক মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের শিকারপুর গ্রামের একটি পুকুর থেকে সাফওয়ান নামের ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। পরিবারের দাবি, তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে সোহান নামে এক মাদ্রাসা ছাত্রকে আটক করেছে পুলিশ। স্বজনরা জানায়, শহরের শিকারপুর গ্রামের ফাতেমা-মিজান হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ছাত্র সাফওয়ান ও সোহানকে দুপুরের পর থেকে পাওয়া যাচ্ছিলো না। সন্ধ্যায় মাদ্রাসা থেকে প্রায় ৩০০ গজ দূরে একটি পুকুরে সাফওয়ানের লাশ ভেসে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। স্বজনদের দাবি, ১৬ বছর বয়সী সোহান তাকে পানিতে চুবিয়ে হত্যা করেছে। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল-মামাুন জানান, এ ঘটনার পর হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে সোহান নামে এক মাদ্রাসা ছাত্রকে আটক করা হয়েছে। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।