ঝিনাইদহে বাসচাপায় স্ত্রী নিহত, স্বামী আহত

ঝিনাইদহে বাসের চাপায় তুলি খাতুন (২৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর স্বামী সোহেল আহত হয়েছেন। বুধবার সকালে শহরের বাইপাস গ্যাস ডিপো এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তুলি শৈলকুপা উপজেলার বরদাহ গ্রামের আব্দুস সাত্তার বুলুর মেয়ে। তাঁর স্বামী সোহেলের বাড়ি নড়াইলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে তুলি তাঁর স্বামীর সঙ্গে মোটরসাইকেলে ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে টার্মিনালের দিকে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে পাশের সড়ক থেকে আসা একটি রিকশার সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এ সময় কুষ্টিয়া থেকে খুলনাগামী গড়াই পরিবহনের একটি বাসের নিচে পড়ে ঘটনাস্থলেই তুলি নিহত হন। তাঁর স্বামী সোহেলও আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আহত সোহেলকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। তুলি খাতুনের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঝিনাইদহ সদর থানার ওসি মো. আসাদুজ্জামান আসাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

0 Comments

Your Comment

Related stories

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news