ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা ৩টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে ৩টার বাসগুলোতে আগুন দেয় দুর্বৃত্তরা। বিষয়টি নিশ্চিত করেন ঝিনাইদহ ফায়ার সার্ভিসের পরিদর্শক তানভীর হাসান। জানা যায়, রাত সাড়ে ৩টার দিকে কে বা কারা কেন্দ্রীয় বাস টার্মিনালের ৩টি বাসে আগুন দিয়ে পালিয়ে যায়। এ সময় টার্মিনালে কয়েকটি দূরপাল্লার বাস এবং আন্তঃজেলা বাস ছাড়া লোকজন ছিল না। বাস ৩টি পাশাপাশি দাঁড়িয়ে ছিল। জে লাইনের বাস মালিক জাহাঙ্গির হোসেন জানান, খবর পেয়ে আমি বাড়ি থেকে টার্মিনালে আসি। এসে দেখতে পাই, আমার বাসসহ আরও দুটি বাস দাউ দাউ করে জ্বলছে। ফায়ার সার্ভিসের লোকজন আগুন নেভানোর কাজ করছে। বাস-মিনিবাস মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ বাস-মিনিবাস পরিচালনা কমিটির সভাপতি রকুনুজ্জামান রানু জানান, এ ধরনের ঘটনাকে আমরা ধিক্কার জানাই। শুনেছি শনিবার রাত সাড়ে ৮টার দিকে সৃজনীর হারুন অর রশীদের তেল পাম্পে তেল নেওয়াকে কেন্দ্র করে একটি ছেলেকে মারধরের জেরে ছেলেটি মারা যান। সেই মালিক সৃজনীর হারুন অর রশীদের একটি বাস টার্মিনালেও দাঁড়িয়ে ছিল। দুটি ঘটনা একই কারণে ঘটতে পারে কিনা তা প্রশাসনকে খতিয়ে দেখতে হবে। ঝিনাইদহ ফায়ার সার্ভিসের পরিদর্শক তানভীর হাসান জানান, রাত সাড়ে ৩টার দিকে হঠাৎ খবর আসে, টার্মিনালে বাসে আগুন ধরে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়। কিভাবে আগুন লেগেছে বা কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তা তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে। এ ব্যাপারে সদর থানার ওসি মো. সামসুল আরেফিন জানান, কারা আগুন দিয়েছে এখনও পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারেনি। সংশ্লিষ্ট বাস মালিকেরা অভিযোগ দিলে আমরা মামলা নেওয়া হবে। মামলার সূত্র ধরে তদন্ত করা হবে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।