টঙ্গীতে চুরির অভিযোগে দুই ভাইকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন

গাজীপুরের টঙ্গী শিলমুন দক্ষিণপাড়া এলাকায় চুরি করার অভিযোগে সাকিব ও রাকিব নামে দুই ভাইকে আটক করে বিদ্যুতের তারের খুঁটির সঙ্গে বেঁধে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটে।


আটককৃত ওই দুইভাই গাজীপুরের পূবাইল আড়াইবাড়ি এলাকায় একটি ভাড়াবাসায় পরিবারের সঙ্গে বসবাস করতেন।


দুই ছেলেকে খুঁটির সঙ্গে বেঁধে রাখার খবর পেয়ে তাদের বাবা আলমগীর ও মা সাবিনা আক্তার ঘটনাস্থলে ছুটে আসেন। তারা এসে দেখেন সাকিব ও রাকিবকে আটক করে বিদ্যুতের তারের খুঁটির সঙ্গে বেঁধে গণধোলাই দিচ্ছে জনতা। 


এলাকা সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোররাত পাঁচটায় দুই ভাই সাকিব ও রাকিব একটি অটোরিকশা নিয়ে একভাই চালক অপর ভাই যাত্রী সেজে টঙ্গী শিলমুন দক্ষিণপাড়া এলাকায় গিয়ে জামালের বাড়ির তিনতলা থেকে এসএস (স্টিল) পাইপ

নামাতে শুরু করেন। 


এসময় স্থানীয় জনতা বিষয়টি টের পেয়ে এগিয়ে আসেন এবং তাদের হাত নাতে আটক করেন। পরে বিদ্যুতের তারের খুঁটির সঙ্গে বেঁধে গণধোলাই দেন। 


এ বিষয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশকে খবর দেওয়া হলে, থানার এসআই মঞ্জু ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে থানায় নিয়ে যান। দুইভাই চুরির সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন।


এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাকছুদুল আলম বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

0 Comments

Your Comment

Related stories

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news