BD Highlights
বাংলাদেশ

টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

টঙ্গীতে মোবাইল ছিনতাই করে পালানোর সময় জনতার গণপিটুনিতে অজ্ঞাতনামা ছিনতাইকারী (২৪) নিহত হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে টঙ্গীর স্টেশন রোড বালুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, টঙ্গীতে সাম্প্রতিক সময়ে ছিনতাইকারীদের দৌরাত্ম্য বৃদ্ধি পাওয়ায় জনতা সাধ্যমতো সংঘবদ্ধভাবে চলাচল করে। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে টঙ্গীর স্টেশন রোডের বালুর মাঠ এলাকায় এক ছিনতাইকারী পথচারীর মোবাইল ছিনতাই করে পালানোর সময় জনতা হাতেনাতে ধরে ফেলে। এসময় জনতার পণপিটুনিতে ছিনতাইকারী মারা যায়। টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফরিদুল ইসলাম গণমাধ্যমকে গণপিটুনিতে ছিনতাইকারী নিহতের খবর নিশ্চিত করেন।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বাংলাদেশ

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন