ঈদুল আজহার বাকি আর মাত্র দু'দিন। নাড়ির টানে বাড়ি ফিরছেন কর্মজীবী মানুষজন। ঢাকা-টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহন ধীর গতিতে চলাচল করছে। যাত্রীদের অভিযোগ,পরিবহনগুলো অতিরিক্ত ভাড়া আদায় করছে। এছাড়াও টাঙ্গাইলের আঞ্চলিক মহাসড়কেও সিএনজি ভাড়া বেশি নেয়া হচ্ছে। শুক্রবার ও শনিবার সকালে মহাসড়কের আশেকপুর বাইপাস, রাবনা বাইপাস এলেঙ্গা বাস স্টেশন ঘুরে এমন চিত্র দেখা যায়। এদিকে, বাড়তি ভাড়ার চাপ এবং যানবাহন স্বল্পতার কারণে অনেক যাত্রী জীবনের ঝুঁকি নিয়ে পিকআপ ভ্যান, খোলা ছাদের ট্রাক ও বাসের ছাদে করে বাড়ি যাচ্ছেন। মহাসড়কের নিরাপত্তা আইনশৃঙ্খলা রক্ষায় জেলা ও হাইওয়ে পুলিশ কাজ করছে। যাত্রীদের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছেন বলে জানিয়েছেন পুলিশ সদস্যরা। আশেকপুর বাইপাস এলাকায় কথা হয় সিরাজগঞ্জের ইমরুল হাসান মিয়া বলেন, ১'শ টাকার ভাড়া ১৮০-২০০ নিচ্ছে। দেখার যেন কেউ নেই। যাত্রীর চাপ থাকায় পরিবহনগুলো অতিরিক্ত ভাড়া নিচ্ছে। পরিবারের সাথে ঈদ করবো সেজন্য উপায় না পেয়ে সবার বেশি ভাড়া দিয়েই যেতে হচ্ছে। আরেক যাত্রী পাবনার শুভ আহমেদ বলেন, অফিস ছুটি হয়েছে। ১০দিনের ছুটি পেয়েছি। পরিবারের সঙ্গে ঈদ করতে গ্রামের বাড়িতে যাচ্ছি। যাত্রীর অনেক চাপ, অনেকেই ট্রাকে যাচ্ছেন। বাসের চেয়ে ট্রাকের ভাড়া একটু কম। আগের থেকে দ্বিগুণ ভাড়া দিয়ে বাড়ি যেতে হচ্ছে। উত্তরবঙ্গগামী পিকআপ চালক কাদের মোল্লা বলেন, চন্দ্রা থেকে যাত্রী নিয়ে বগুড়া পর্যন্ত যাবো। বাস ভাড়া দ্বিগুণ নিচ্ছে। সেজন্য ঘরমুখো মানুষের কথা চিন্তা করে কম টাকায় তাদের নিরাপদে বাড়ি ফিরিয়ে দিচ্ছি। এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর সাজেদুর রহমান বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত থেকে মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে শুরু করে। শুক্রবার ভোর ৬ টার দিকে কালিহাতী উপজেলার পৌলী এলাকায় সিমেন্টবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে যায়। এ সময় মহাসড়কে দুই পাশে শত শত যানবাহন আটকে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা চালায়। জেলা পুলিশের রেকার দিয়ে উল্টে পড়া ট্রাকটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। তিনি আরও বলেন, মহাসড়কে পর্যাপ্ত পুলিশ কাজ করছে। পরিবহনগুলো অতিরিক্ত ভাড়ার বিষয়ে ঊধ্বর্তন কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করবে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।