টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী হাউসবোটে আগুন, রক্ষা পেলেন ১২ পর্যটক
টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী হাউসবোটে আগুন, রক্ষা পেলেন ১২ পর্যটক
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার নিলাদ্রী লেক সংলগ্ন এলাকায় টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী একটি হাউসবোটে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। তবে আগুনের সূত্রপাত সঙ্গে সঙ্গে হাউসবোটে থাকা ১২ জন পর্যটক পাশের একটি নৌকায় আশ্রয় নিয়ে রক্ষা পেয়েছেন। শুক্রবার সন্ধ্যার দিকে এ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে রাহবার নামের হাউসবোটে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন। পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় রাহবার হাউসবোটে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বোটের পেছনের অংশে হঠাৎ আগুন লেগে যায়। এ সময় বোটে থাকা ১২ জন পর্যটক দ্রুত পাশের একটি বোটে চলে যান। দ্রুত আগুন পুরো বোটে ছড়িয়ে পড়ে। দাউ দাউ করে আগুন জ্বলতে থাকার এক ঘণ্টা পর স্থানীরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। তাহিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, আগুন লাগার খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়েছে। আগুনো কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।