BD Highlights
বাংলাদেশ

টুঙ্গিপাড়ায় এমপি জিলানীর বাড়ি পুড়িয়ে দিল নিষিদ্ধ আ.লীগের নেতাকর্মীরা

টুঙ্গিপাড়ায় এমপি জিলানীর বাড়ি পুড়িয়ে দিল নিষিদ্ধ আ.লীগের নেতাকর্মীরা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানায় অগ্নিসংযোগ, লকার ভেঙে আসামি ছিনিয়ে নেওয়া এবং পুলিশের অস্ত্র লুটের ঘটনা ঘটেছে। এ সময় গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতেও আগুন দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা।


মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত আনুমানিক ৭টার দিকে এসব ঘটনা শুরু হয়।


স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে টুঙ্গিপাড়া থানা পুলিশ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী ও সমর্থককে গ্রেপ্তার করে। পরে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা থানায় গিয়ে তাদের ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশের সঙ্গে তাদের বাগ্‌বিতণ্ডা হয়।


একপর্যায়ে স্থানীয় টুঙ্গিপাড়া মসজিদ থেকে ঘোষণা দিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে সংগঠিত হন। পরে তারা থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এ সময় পুলিশ কম্পাউন্ডে থাকা পুলিশের গাড়ি, মোটরসাইকেল ও বাসভবনেও আগুন ধরিয়ে দেওয়া হয়।


পরে থানার লকার ভেঙে আসামিদের ছিনিয়ে নেওয়া হয় এবং পুলিশের অস্ত্র লুট করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। 


আরও জানা গেছে, গোপালগঞ্জ থেকে রিজার্ভ ফোর্স টুঙ্গিপাড়ায় যাওয়ার পথে নিলফা বাজার এলাকায় বাধার মুখে পড়ে। স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকেরা সড়কে গাছের গুঁড়ি ফেলে প্রতিবন্ধকতা তৈরি করেন। এ সময় আনসার ব্যাটালিয়নের একটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়।


এ ছাড়া গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতেও অগ্নিসংযোগ করা হয়। 


প্রতিবেদন লেখা পর্যন্ত টুঙ্গিপাড়ার বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের অগ্নিসংযোগ ও সহিংসতা অব্যাহত থাকার খবর পাওয়া গেছে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বাংলাদেশ

সর্বশেষ

সব খবর
  1. প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী : প্রধানমন্ত্রী

  2. মোটরযান চালকদের আল্টিমেটাম দিল ডিএমপি

  3. মুস্তাফিজকে ছেড়ে দিল কলকাতা

  4. খুলনার ঘের ব্যবসায়ীসহ ২ জনকে গুলি

  5. দেশে আরও একটি সরকারি মেডিকেল কলেজের অনুমোদন

খবর খুঁজুন