BD Highlights
জাতীয়

দেশে আরও একটি সরকারি মেডিকেল কলেজের অনুমোদন

দেশে আরও একটি সরকারি মেডিকেল কলেজের অনুমোদন

দেশে আরও একটি সরকারি মেডিকেল কলেজ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। রাজধানীর ফুলবাড়িয়ায় বঙ্গবাজারসংলগ্ন এলাকায় সরকারি কর্মচারী মেডিকেল কলেজ স্থাপনের সরকারি মঞ্জুরি অনুমোদন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।


গত ৯ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর সই করা এক প্রজ্ঞাপনে এ অনুমোদনের কথা জানানো হয়।


প্রজ্ঞাপনে নতুন মেডিকেল কলেজ স্থাপনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তর ও কর্মকর্তাদের অনুরোধ জানানো হয়েছে। এ জন্য মন্ত্রিপরিষদ সচিব, অর্থ বিভাগের সচিব, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের সচিব, স্বাস্থ্য অধিদপ্তর এবং চিকিৎসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে প্রজ্ঞাপনের অনুলিপি পাঠানো হয়েছে।


বর্তমানে রাজধানীর ফুলবাড়িয়ায় সরকারি কর্মচারী হাসপাতাল রয়েছে। হাসপাতালটির এক কর্মকর্তা জানিয়েছেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের মঞ্জুরি অনুমোদনের পর মেডিকেল কলেজ স্থাপনের পরবর্তী প্রশাসনিক ও আনুষঙ্গিক কার্যক্রম সম্পন্ন করা হবে।


প্রাথমিক পর্যায়ে সরকারি কর্মচারী হাসপাতালেই মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। পরবর্তী সময়ে ঢাকার কেরানীগঞ্জে ঝিলমিল আবাসিক প্রকল্প এলাকায় কলেজটির স্থায়ী ক্যাম্পাস গড়ে তোলা হবে।


সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, নতুন এই মেডিকেল কলেজ চালু হলে দেশে সরকারি চিকিৎসাশিক্ষার সুযোগ আরও সম্প্রসারিত হবে। বর্তমানে বাংলাদেশে ৩৭টি সরকারি ও ৭২টি বেসরকারি মেডিক্যাল কলেজ রয়েছে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও জাতীয়

সর্বশেষ

সব খবর
  1. বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা

  2. ইউরোপে চাকরির প্রলোভন, শ্রীলঙ্কায় নিয়ে বাংলাদেশিদের ফেলে রাখার অভিযোগ

  3. পাকিস্তানকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন ভারত

  4. দুই ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল শুরু

  5. দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস

খবর খুঁজুন